দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সমতার ভিত্তিতে এবং দুই দেশের জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নিতে একমত হয়েছে ঢাকা ও দিল্লি। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আশাবাদ প্রকাশ করেছে নয়াদিল্লি। ভারত মনে করছে, এ সফরে দুই দেশের গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে অগ্রগতি হবে।
দায়িত্ব গ্রহণের প্রায় এক মাস পর বুধবার (২৯ জুলাই) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি পৃথকভাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেন।
প্রায় পৌনে দুই ঘণ্টার বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণ যেন সমানভাবে উপকৃত হয়, সেই লক্ষ্যেই দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
দীনেশ ত্রিবেদী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ভারত আশাবাদী। তার মতে, এই সফরে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অনেক বিষয়েই ইতিবাচক অগ্রগতি হবে।
তিনি আরও বলেন, গঙ্গা চুক্তি নিয়ে একটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে।
পরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও জানান, সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চান।
এ সময় বাংলাদেশ-ভারত সম্পর্কের সাম্প্রতিক কিছু তিক্ততার কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব বিষয় সমাধানের প্রয়োজন রয়েছে।
/অ